আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আহতদের দেখতে হাসপাতালে যান।

বুধবার (৪ মার্চ) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিং হামাদ হাসপাতালে ইরানের হামলায় বাহরাইনে আহত প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও, দূতাবাসের পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

Share.
Leave A Reply

Exit mobile version