ডেস্ক নিউজঃ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান তিনি।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন প্রধানমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version