Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»বিলিয়ন ডলারের ঋণের বোঝা ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর
    খেলাধুলা

    বিলিয়ন ডলারের ঋণের বোঝা ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর

    MoonBy Moon12 December, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বিলিয়ন ডলারের ঋণের বোঝা ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর
    Share
    Facebook Twitter LinkedIn Email

    খেলাধুলা ডেস্কঃ দলবদলের বাজারে এবার বেশ সক্রিয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দলে যোগ করেছে তারা বেশ কজন নতুন ফুটবলার। সেটির প্রভাব পড়েছে ক্লাবের আর্থিক বিবরণে। ফুটবলার কিনতে বড় অংশ খরচ করেছে ক্লাবটি ধার করে। ক্লাবের ইতিহাসে প্রথমবার তাই দেনা স্পর্শ করেছে ১০০ কোটি মার্কিন ডলার।

    চলতি অর্থ বছরে ক্লাবের প্রথম ত্রৈমাসিক অর্থ বিবরণী প্রকাশিত হয় বৃহস্পতিবার।

    সেপ্টেম্বর পর্যন্ত এই হিসাবে দেখা যায়, ক্লাবের অচলতি ঋণ এখন ৪৮ কোটি ১০ লাখ পাউন্ড বা ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। তবে ‘রিভলবিং ক্রেডিট ফ্যাসিলিটি’ থেকে ক্লাবটি আরও সাড়ে ১০ কোটি পাউন্ড ব্যবহার করেছে, তাতে এই খাতে দেনা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ পাউন্ড। তাতে নিট দেনা এখন ৭৪ কোটি ৯০ লাখ পাউন্ডের বেশি বা ১০০ কোটি মার্কিন ডলারের বেশি।

    একসময় এই ক্লাবের কোনো দেনা ছিল না। ২০০৫ সালে গ্লেজার পরিবার ক্লাব কেনার পর থেকে পর্যায়ক্রমে বিপুল দেনার চক্রে আছে তারা।

    এসবের মধ্যেও মাঠের ফুটবলে সুদিন ফেরানোর আশায় এবার দলবদলে ২৩ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে প্রিমিয়ার লিগের ইতিহাসে সফলতম দলটি। এত দেনার চোখরাঙানির মাঝেও ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা তারা করছে, যেটিতে খরচ হবে ২ বিলিয়ন পাউন্ড।

    বৃটেনের সবচেয়ে ধনী ব্যক্তি জিম র‌্যাটক্লিফ গত বছরের ফেব্রুয়ারিতে ক্লাবের ২৭.৭ শতাংশ শেয়ার কেনার পর থেকে অবশ্য ব্যয় সঙ্কোচন ও আয় বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচলন ব্যয় কমানো, টিকেটের দাম বাড়ানো, অনেক স্টাফ ছাঁটাইসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রথমবারের মতো দেনা বিলিয়ন ডলার ছাড়ালেও ক্লাবের প্রধান নির্বাহী ওমার বেরাদার দাবি, পালাবদলের পথ ধরে ‘শক্তিশালী অগ্রগতি’ ফুটে উঠেছে এবারের আর্থিক বিবরণীতে।

    তার দাবির প্রতিফলন আছে অবশ্য একটি খাতে। প্রথম তিন মাসে পরিচলন খাতে ১ কোটি ৩০ লাখ পাউন্ড লাভ করেছে ক্লাবটি। গতবার এই সময়ে যেখানে ক্ষতি হয়েছিল ৬৯ লাখ পাউন্ড।

    তবে উল্টো চিত্র আছে সামগ্রিক রাজস্বে। মোট রাজস্ব কমে গেছে ২ শতাংশ। এই সময়ে ক্লাবের মোট ক্ষতির পরিমাণ ৬৬ লাখ পাউন্ড, আগের বছর এই সময়ে যেখানে লাভ হয়েছিল ১৪ লাখ পাউন্ড।

    সেটি অবশ্য অনুমিতই ছিল, মূলত ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোয় খেলার যোগ্যতার অর্জন করতে না পারার প্রভাবই পড়েছে এখানে।

    ম্যানচেস্টার ইউনাইটেড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি, জাতীয় পার্টির নেতা আহত

    26 March, 2026

    স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    26 March, 2026

    স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    26 March, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.