Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»৪৪ বছর বয়সে মারা গেলেন স্প্যানিশ সাবেক ফুটবলার
    খেলাধুলা

    ৪৪ বছর বয়সে মারা গেলেন স্প্যানিশ সাবেক ফুটবলার

    MisuBy Misu28 July, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের সাবেক ফুটবলার বোরহা ফেরের। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

    বোরহা ফেরেরের মৃত্যুতে শোক জানিয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক এই ফুটবলারের অবদান, পেশাদারিত্ব এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে তার স্মৃতি তুলে ধরা হয়।

    রিয়াল মাদ্রিদের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০০২-২০০৩ মৌসুমে ক্লাবের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলা বোরহা ফেরেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব।

    বিবৃতিতে আরও বলা হয়, রিয়াল মাদ্রিদ তার পরিবার, সতীর্থ এবং ঘনিষ্ঠজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মাত্র ৪৪ বছর বয়সে তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।

    ক্যারিয়ারে স্পেনের ঘরোয়া ফুটবলের নিচের সারির লিগগুলোতে পরিচিত মুখ ছিলেন ফেরের। রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার পাশাপাশি খেরেজসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে স্থানীয় ফুটবলে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই মিডফিল্ডার।

    তবে দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকায় অল্প বয়সেই পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বোরহা ফেরের। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন সাবেক সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও স্প্যানিশ ফুটবলপ্রেমীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি: ট্রাম্প

    29 July, 2026

    গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

    28 July, 2026

    পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউনে নিহত ২০

    28 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.