Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ
    আন্তর্জাতিক

    দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

    MisuBy Misu3 August, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্ক : নিচে দাউদাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন। চারপাশ ছাই করে দিচ্ছে রাক্ষুসে দাবানল। আগুন নেভাতে আকাশ থেকে পানি ছিটানোর কাজ চলছিল। চরম উৎকণ্ঠার মধ্যেই ঘটল আরেক ভয়াবহ বিপত্তি। মাঝ আকাশেই বিকট শব্দে ধাক্কা খেল আগুন নেভানোর কাজে থাকা দুটি হেলিকপ্টার! মুহূর্তের মধ্যেই একটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে।

    রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গ্রিসের এথেন্সের পশ্চিমে পসাথা অঞ্চলে। রবিবার ভয়াবহ দাবানল নেভানোর সময় ভাড়ায় চালিত দুটি ‘বেল’ হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এক ক্রুকে নিরাপদে উদ্ধার করা গেলেও দ্বিতীয়জনের খোঁজ এখনো চলছে।

    প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বিপদের জানিয়েছেন, দেশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ দিয়েও নিরাপদে কাজ করা কঠিন। এদিকে, পোর্তো জার্মেনো গ্রামে আগুন নেভাতে লড়ছেন প্রায় ৫০০ দমকলকর্মী। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাড়ে ৬ হাজার হেক্টর জমি।

    আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ায় সাইরেন বাজিয়ে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছে পুলিশ। তবে বহু বাড়িঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাসে আগুন নেভাতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। সম্প্রতি আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মীর মর্মান্তিক প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আবহাওয়াবিদরা এই বিশাল আগুনকে ‘মেগাফায়ার’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    তিন দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

    3 August, 2026

    জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

    3 August, 2026

    দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

    3 August, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.