Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»সারাদেশ»নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার
    সারাদেশ

    নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

    MisuBy Misu6 September, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত জেলার সাতটি থানায় ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।

    শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

    গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ ২০ জন, বন্দর ১১ জন, সোনারগাঁ ৮ জন, রূপগঞ্জ ৬ জন ও আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন।

    এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের আধিক্যের বিষয়ে পুলিশ তথ্য পেয়েছে। এসব অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সাধারণ অপরাধের বিরুদ্ধেও পুলিশের নিয়মিত অভিযান চলবে। এটি আমাদের নিয়মিত প্রক্রিয়া।

    তিনি আরও বলেন, সাতটি থানায় অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মাদক-সংক্রান্ত মামলার আসামির সংখ্যাই বেশি। এর সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

    6 September, 2026

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    6 September, 2026

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    6 September, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.