Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»ইউক্রেনের সিভেরস্ক দখলের দাবি করল রাশিয়া
    আন্তর্জাতিক

    ইউক্রেনের সিভেরস্ক দখলের দাবি করল রাশিয়া

    MoonBy Moon12 December, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ইউক্রেনের সিভেরস্ক দখলের দাবি করল রাশিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিশেষ প্রতিবেদকঃ রাশিয়া বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে। এখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। যদিও ইউক্রেন দাবি করেছে যে তারা গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ এখনও হারায়নি।

    ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    খবরে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে। দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে। রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। তিনি কমান্ডার ও সৈন্যদেরকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

    পুতিন গত মাসে বলেছেন যে রাশিয়ার সৈন্যরা সিভেরস্কের দিকে অগ্রসর হচ্ছে। যেখানে যুদ্ধের আগে প্রায় ১১ হাজার লোক বসবাস করতেন। তিনি দাবি করেন যে রাশিয়ান আক্রমণ ‘প্রতিরোধ করা অসম্ভব।

    ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সিভেরস্ক দখলের রাশিয়ার দাবি অস্বীকার করে বলেছে যে এটি ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে’। ইউক্রেনীয় সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘রাশিয়ার বাহিনী প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে সিভেরস্কে অনুপ্রবেশের চেষ্টা করছে, তবে এদের অধিকাংশই শহরের প্রবেশপথে ধ্বংস করা হচ্ছে।’

    সিভেরস্ক ক্রামাটোরস্ক এবং স্লোভিয়ানস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) পূর্বে অবস্থিত, যা দোনবাসের শেষ দুটি গুরুত্বপূর্ণ শহর এবং একটি শিল্প ও খনি সমৃদ্ধ অঞ্চল, যা মস্কোর লক্ষ্যবস্তু।

    মস্কো চলতি মাসের শুরুতে জানিয়েছে যে তারা পোকরোভস্ক দখল করেছে। পোকরোভস্ক পূর্বে একটি সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং এটি ডোনেটস্কে অবস্থিত, তবে কিয়েভ দাবি করেছে যে এখনও শহরে লড়াই চলছে।

    ইউক্রেন-রাশিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি, জাতীয় পার্টির নেতা আহত

    26 March, 2026

    স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    26 March, 2026

    স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    26 March, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.