Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী
    বিনোদন

    কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী

    MisuBy Misu21 October, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্ক : নিকোটিনযুক্ত ভেপ ব্যবহারের কারণে নিজের কণ্ঠস্বরের ধরন বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। রোববার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ৩৪ বছর বয়সী এই শিল্পী এ তথ্য জানান।

    সেলেনা গোমেজ বলেন, ‘আমি আমার কণ্ঠস্বর আর বদলাতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’

    নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন উল্লেখ করে মার্কিন সংগীতশিল্পী বলেন, ‘যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলব, এটা মোটেও ভালো জিনিস নয়। এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে।’

    এরপর হেসে তিনি বলেন, ‘তাই আপনারা যদি আমার কণ্ঠস্বর শুনতে পছন্দ না করেন, তাহলে সেটা পুরোপুরি বোধগম্য। আমি কিছু মনে করব না। শুধু আমার কণ্ঠস্বর শুনবেন না।’

    দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ লুপাসে আক্রান্ত সেলেনা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, এই রোগ তার স্বরযন্ত্রে প্রভাব ফেলছে।

    বয়স বাড়ার সঙ্গে সেলেনার কণ্ঠস্বর আরও গভীর হয়েছে, যা অস্বাভাবিক নয়। তবে তার কণ্ঠস্বরের এই পরিবর্তন নিয়ে কিছু ভক্ত বারবার আলোচনা করেছেন। ইউটিউবে তার কথা বলার ধরন কীভাবে সময়ের সঙ্গে বদলেছে, তা তুলে ধরে সংকলিত ভিডিও প্রকাশ করেছেন তারা।

    ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের এই তারকা জানান, সম্প্রতি তিনি নিকোটিনের ব্যবহার ছেড়ে দিয়েছেন।

    তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুশি, কারণ আমি এটা ছেড়ে দিয়েছি। আমি শুধু আশা করি, এটা ধরে রাখতে পারব।’

    তিনি আরও বলেন, ‘এটা সত্যিই কঠিন। তবে আমি জানি, আপনি যদি কোনো কিছুর মধ্য দিয়ে যান, তাহলে আপনিও তা কাটিয়ে উঠতে পারবেন। এটা খুবই কষ্টকর।’

    ভেপিংয়ের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে প্রমাণ এখন আগের তুলনায় কিছুটা স্পষ্ট হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি প্রভাব এখনো জানা যায়নি।

    এর আগে, ২০১৭ সালে সেলেনার বন্ধু ফ্রান্সিয়া রাইসা তাকে নিজের একটি কিডনি দান করেন। ফলে তার লুপাস রোগ কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২২ সালের তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি’তে তিনি জানান, ২০২০ সাল থেকে রোগটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল।

    তিনি সেসময় বলেছিলেন, ‘আমার লুপাস ধরা পড়েছিল এবং কেমোথেরাপিও নিয়েছি। মানসিকভাবে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে গুটিয়ে রেখেছিলাম।’

    লুপাস রোগের লক্ষণগুলোর মধ্যে আছে, হাত-পায়ের জয়েন্টে ব্যথা, জ্বর, গায়ে ফুসকুড়ি, বুকে ব্যথা, চুল পড়া, কিডনির সমস্যা ও প্রচণ্ড ক্লান্তি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

    21 October, 2026

    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    21 October, 2026

    কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী

    21 October, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.