Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস
    আন্তর্জাতিক

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    MisuBy Misu16 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের গণপরিবহনে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বিশেষ পিংক ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা চালুর পরিকল্পনা করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। চীন থেকে বাসগুলো আমদানির দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলাকে (এইচআইটি)। এর আগে বিদ্যমান ইলেকট্রিক বাস সার্ভিসের জন্য ১৬০টির বেশি বাস সংগ্রহেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।

    বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এই সেবায় যাত্রীদের সাড়া ইতিবাচক। তবে ব্যস্ত সময়ে বাসে জায়গা পেতে নারী ও কিশোরীদের ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ কারণে শুধু নারীদের জন্য আলাদা বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদন নিতে সংশ্লিষ্ট বিভাগকে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর বাস আমদানির জন্য এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে। বিদ্যমান বাসের রুটগুলোতেই প্রাথমিকভাবে পিংক বাস চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন রুটও যুক্ত করা হতে পারে।

    ওই কর্মকর্তা আরও জানান, পিংক বাস সার্ভিস যত দ্রুত সম্ভব চালুর লক্ষ্য রয়েছে। আগামী তিন মাসের মধ্যে সেবা চালু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

    উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।

    সূত্র: ডন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    16 November, 2026

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    16 November, 2026

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    16 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.