Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু
    জাতীয়

    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    SaraBy Sara24 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

    বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গতকাল রবিবার এই কমিটির অনুমোদন দেন।

    আজ সোমবার ন্যাশনালিস্ট সাইবার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফোরামের উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    এনসিএফ’র নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আবদুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, এম এন অনিক, কাওসার মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফয়েজ বিন আকরাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক,  মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম মুন্না ও ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী।

    ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলফাজ দেওয়ান, ভাইস চেয়ারম্যান হিসেবে মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি, মহিউদ্দীন আহমেদ (সৈকত) দায়িত্ব পেয়েছেন।

    সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, যুগ্ম মহাসচিব হিসেবে মালত আবুল কালাম মুন্না,  মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়াঁ মোহম্মদ রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল দায়িত্ব পেয়েছেন।

    এছাড়া কমিটিতে রয়েছেন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বাহাউদ্দীন ফারুক মুন্না, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ডা. ইফতেখার হায়দার (অনি), সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) খালদুন বিন শহীদ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জোয়ার্দার মো. আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক পদে মশিয়ার রহমান ও হামীম আহমেদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sara
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    24 November, 2026

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    24 November, 2026

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.