Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো
    আন্তর্জাতিক

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    MisuBy Misu25 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্কঃ পুয়ের্তো রিকোর মাটিতেই মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার বারেটো। বিতর্ক ও নানা জটিলতায় ঘেরা এবারের আসরে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব অর্জন করেন ২৭ বছর বয়সী এই সমাজকর্মী।

    মঙ্গলবার পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ভিসা জটিলতা এবং আয়োজকদের মধ্যে ব্যবসায়িক বিরোধের কারণে শেষ মুহূর্তে বেশ কয়েকজন প্রতিযোগী সরে দাঁড়ানোয় এবারের প্রতিযোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

    মিস ইউনিভার্সের ইতিহাসে নতুন মাইলফলকও গড়েছেন বারেটো। তিন বছর আগে বিবাহিত নারী ও সন্তান জন্ম দিয়েছেন—এমন নারীদের অংশগ্রহণে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর তিনিই প্রথম বিবাহিত নারী এবং প্রথম মা হিসেবে এই শিরোপা জিতলেন।

    চূড়ান্ত পর্বের শুরুতে বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে প্রতিযোগীদের বাছাই করা হয়। এরপর ৩০ জন প্রতিযোগী সাঁতারের পোশাক পর্বে অংশ নেন। সেখান থেকে ১২ জন জায়গা করে নেন ইভনিং গাউন পর্বে। শেষ পর্যন্ত সেরা পাঁচ প্রতিযোগীকে বিভিন্ন বিষয়ে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হয়। মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা এবং বিশ্বনেতাদের কাছ থেকে বিশ্ব কী প্রত্যাশা করে—এমন বিষয়ও ছিল প্রশ্নের তালিকায়।

    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের মধ্যে কোন মানবিক মূল্যবোধ কখনো হারানো উচিত নয়—এমন প্রশ্নের উত্তরে বারেটো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা।

    স্প্যানিশ ভাষায় দেওয়া উত্তরে তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেগুলো কখনোই প্রকৃত মূল্যবোধ ছিল না। আমরা যা বলি এবং যা করি, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে সেসব মূল্যবোধ ধরে রাখার মধ্যেই প্রকৃত মূল্যবোধের পরিচয় পাওয়া যায়।’

    চূড়ান্ত অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ হলেও প্রতিযোগিতার আগের কয়েক সপ্তাহ ও মাসজুড়ে নানা বিতর্ক তৈরি হয়। গত বছরের ভোট কারচুপির অভিযোগের ছায়াও এবারের আয়োজনের ওপর ছিল। সব মিলিয়ে বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যেও বারেটোর বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স ২০২৬-এর আসর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    25 November, 2026

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    25 November, 2026

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    25 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.