Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»তিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ
    জাতীয়

    তিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ

    MisuBy Misu24 April, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও এখনো ২১ জেলায় তা অব্যাহত রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী তিন দিনের মধ্যে এই তাপপ্রবাহ পুরোপুরি কেটে যেতে পারে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিন ছিল ৪০ ডিগ্রি। এতে গরমের তীব্রতা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

    এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    রোববার ও সোমবার বৃষ্টির প্রবণতা আরও বিস্তৃত হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তাপপ্রবাহ পুরোপুরি দূর হয়ে স্বস্তি ফিরতে পারে জনজীবনে। তবে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    31 July, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    31 July, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    31 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.