Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»২০২৭ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা সরকারের
    জাতীয়

    ২০২৭ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা সরকারের

    MisuBy Misu25 April, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমানো এবং ভর্তি প্রক্রিয়ায় গতি আনতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, সম্ভবত বছরের শেষভাগে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ওই বছরের এইচএসসি পরীক্ষাও আগাম নেওয়ার উদ্যোগ রয়েছে।

    শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল প্রকাশের পরপরই যাতে পরবর্তী স্তরের ভর্তি কার্যক্রম শুরু করা যায়, সেই লক্ষ্যেই পুরো শিক্ষা ক্যালেন্ডার নতুনভাবে সাজানো হচ্ছে।

    তার ভাষ্য, পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের দীর্ঘ বিরতি বা অপ্রয়োজনীয় অপেক্ষায় থাকতে হবে না। এতে কোচিংনির্ভরতা কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও ধারাবাহিক হবে। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

    মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ‘ডিসেম্বর’ মাসকে পরীক্ষার প্রধান সময় হিসেবে বিবেচনায় আনার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সময় ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে আশা করছে সরকার।

    অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানান তিনি। বর্তমানে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকরা এক জেলা থেকে অন্য জেলায় কর্মরত থাকলেও, নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে তাদের নিজ জেলায় বদলির সুযোগ তৈরি করা হবে।

    শুধু শিক্ষক নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মচারীদেরও একটি সুসংগঠিত বদলি নীতিমালার আওতায় আনার কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা আরও জোরদার হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    31 July, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    31 July, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    31 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.