Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক
    জাতীয়

    তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

    MisuBy Misu26 April, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

    শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, মূলত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর বর্তমান অবস্থা এবং আগামী দিনে তাদের ভূমিকা কেমন হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার পর দুই সংগঠনের শীর্ষ নেতাদের ডাকেন। সেখানে দলীয় চেয়ারম্যান অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক অবস্থান জানতে চান। একই সঙ্গে সংগঠনগুলোকে শক্তিশালী ও কার্যকরী করতে করণীয় বিষয়ে মতামত নেন। বিশেষ করে আগামী দিনগুলোতে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে নিয়ে আসার যে পরিকল্পনা চেয়ারম্যানের রয়েছে সেটি আবারও ব্যক্ত করেন।

    বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী করতে হলে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনতে হবে এবং জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে নির্দেশনা দেন তারেক রহমান। এ ছাড়া চলমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

    পৃথক এসব বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ শীর্ষ ৪ নেতা অংশ নেন, অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বৈঠকে অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    31 July, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    31 July, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    31 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.