Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
    খেলাধুলা

    মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

    MisuBy Misu17 June, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্কঃ একেই বলে মাস্টারক্লাস, একেই বলে দুর্দান্ত-দারুণ। এমন সুন্দর শুরু করা যায়, সেটা কোনো দিন ভেবেছিলেন কি লিওনার্দো দ্য ভিঞ্চিও। তিনি ভেবেছেন কিনা জানি না তবে তার নামের সাথে যার নামের শুরুটার মিল আছে কিছুটা, সেই লিওনেল মেসি দেখালেন পায়ের জাদুতে কি সুন্দর হয়ে উঠতে পারে ফুটবলের মোনালিসা।

    মেসি নিজে হ্যাট্রিক করে দলকে জেতালেন দারুণ নৈপুণ্যে। যদিও ম্যাচের শেষ দিকে মেসিকে তুলে নেয়া হয়। তবে ততক্ষণে যা করার করে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

    আলজেরিয়ার বিপক্ষে ৭৬তম মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন লিওনেল মেসি, দল এগিয়ে যায় ৩-০ গোলে। এর আগে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

    এই ম্যাচেই বিশ্বকাপে মেসি ১৬তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসাকে।

    ম্যাচের ১৭তম মিনিটেই নিজের প্রথম গোল পান মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

    আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

    এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতওয়া।

    তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম! এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    Descubre_nuevas_dinámicas_de_juego_con_afk_spin_casino_y_maximiza_tu_entretenim

    21 June, 2026

    বন্ধ ও লোকসানি কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    21 June, 2026

    খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

    21 June, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.