ডেস্ক নিউজ : ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজের’ বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। পত্র জারি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে (আগামী ৭ জুন বিকাল ৪টার মধ্যে) হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১…
Author: Misu
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর মণিপুর এলাকায় অবস্থিত তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্বর্ণের গয়না, নগদ অর্থ ও দামি ঘড়ি চুরি করে নিয়ে গেঠে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। ববি জানান, গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, এটি ছিল সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যেই লুট করে নিয়ে যায়।…
ক্রীড়া নিউজ : রেকর্ড গড়া এক ইনিংস খেললেন দিলারা আক্তার, আর তাতেই জয় দিয়ে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়ে রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বৃহস্পতিবার এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার দিলারা আক্তার। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। অন্য প্রান্তে উইকেট ধরে রেখে তাকে ভালো সঙ্গ দেন সোবহানা মোস্তারী। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৮ বলে ১৩ রান করে ফিরলেও দিলারার ব্যাটে থামেনি রানের গতি। মাত্র ২২…
আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও যেকোনো সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় বাতাসের…
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা নগরীত ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার (৩ জুন) রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলের বাহিনী। বাসিন্দাদের কোনো ধরনের আগাম সতর্কবার্তা না দিয়েই এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। আল-শিফা হাসপাতাল সূত্রে প্রথমে ৬ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়ায়। এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছর ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এরপরও ইসরায়েলের বাহিনী এখন পর্যন্ত তিন হাজারেরও…
আবহাওয়া ডেস্কঃ জ্যৈষ্ঠের দাবদাহ যেন ক্রমেই আরও অসহনীয় হয়ে উঠছে। মধ্য মে থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখন দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার (৩ জুন) দেশের ৪৯টি জেলা তাপপ্রবাহের আওতায় ছিল। ফলে শহর থেকে গ্রাম সবখানেই গরমে অতিষ্ঠ জনজীবন। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক এলাকাতেই ভ্যাপসা গরম মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের…
ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৭ জুন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। এদিন বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু প্রথমে শুনানি করেন। তিনি প্রথমে আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনা তুলে ধরেন। এরপর রাষ্ট্রপক্ষের এই আইনজীবী মামলাটির সকল সাক্ষীর সাক্ষ্য ও তথ্য প্রমাণ উপস্থাপন করেন। একপর্যায়ে তিনি ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়া রামিসার বড় বোন রাইসা…
ডেস্ক নিউজঃ বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি গড়ে ১ টাকা ৫২ পয়সা এবং পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৯ পয়সা বাড়ানো হয়েছে। ফলে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিদ্যুতের সঞ্চালন (ট্রান্সমিশন) চার্জ ২৩.৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল বুধবার রাজধানীর রমনায় কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এই ঘোষণা দেন। কমিশনের আদেশ অনুযায়ী, চলতি জুন মাসের বিল থেকেই নতুন দাম কার্যকর হবে। বিশেষজ্ঞরা…
ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও…
ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে ৪ জুনের মধ্যে (বৃহস্পতিবার) বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা…