ক্রীড়া ডেস্ক : টি–টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ এক ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে তিনি ৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে। হামজার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে রুয়ান্ডা দল ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন দিদিয়ের এনডিকুবিমানা, যিনি ৬৯ রান করেন ৪৫ বলে। এছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। জবাবে আইভরি কোস্টের ইনিংস থেমে যায় মাত্র ১৭ রানে। ১৫.২ ওভারে অলআউট…
Author: Misu
ডেস্ক নিউজঃ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ডেস্ক নিউজঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি…
ডেস্ক নিউজঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহে ময়দানের ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। তিনি বলেন, জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। ঈদের…
ডেস্ক নিউজঃ চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পবিত্র মক্কা নগরীতে ১৯ জন এবং মদিনা শরিফে ৯ জন হজযাত্রী শেষনিশ্বাস ত্যাগ করেন। সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিসের পক্ষ থেকে যৌথভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি হজের প্রাতিষ্ঠানিক তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও হজের বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার অধীনে…
ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে শেষ দিন, অর্থাৎ আগামী ৪ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। সোমবার (২৫ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে, ২ জুনের…
ডেস্ক নিউজ : সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদরাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক। নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত, নিয়োগ বাতিল এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথকভাবে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত ২৩ মে মাউশি প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত রাসায়নিকভর্তি একটি ট্যাংক ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে বা বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার একটি ট্যাংকে প্রায় সাত হাজার গ্যালন অত্যন্ত দাহ্য রাসায়নিক মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের কারণে ট্যাংকটির ভেতরে তাপ ও চাপ বাড়ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গার্ডেন গ্রোভ এলাকার হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। উড়োজাহাজ ও মহাকাশযানের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান জিকেএন অ্যারোস্পেস…
ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে কূটনৈতিক ও মানবিক সহমর্মিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা। রবিবার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তার প্রতীকী হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তার বার্তা তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বাংলাদেশ থেকে মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কয়েকটি ধাপে ফ্লাইটযোগে ২৫ মে থেকে কুয়েতে পাঠানো হবে। বিশেষ করে…
বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহে মালয়ালম অভিনেতা মোহনলাল এবং পরিচালক জিতু জোসেফের ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অব্যাহত রেখেছে। তিন দিনেই ছবিটি বিশ্বব্যাপী ১১৭ দশমিক ১৭ কোটি রুপি আয় করেছে। ভারতের বিনোদন বিষয়ক প্ল্যাটফর্ম স্যাকনিল্ক এর সবশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ছবিটি ভারতে মোট ৪৭ দশমিক ১৭ কোটি রুপি এবং বিদেশী বাজার থেকে ৭০ কোটি রুপি আয় করেছে। যেখানে ভারতে এর মোট সংগ্রহ বর্তমানে ৪০ দশমিক ৬০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। প্রথম দিনে ছবিটি ১৮ দশমিক ৩৭ কোটি রুপি আয় দিয়ে শুরু করে, যেখানে ৫,৫০৬টি শো এবং ৫১ দশমিক ৩ শতাংশ দর্শক উপস্থিতি ছিল। তবে দ্বিতীয় দিনে আয়ে একটি উল্লেখযোগ্য পতন দেখা যায়,…