Author: Misu

আন্তর্জাতিক ডেস্কঃ ৩৫ হাজার ফুট ওপরে উড়তে থাকা বিমানে হঠাৎই সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এক যাত্রীর অস্বাভাবিক আচরণে শেষ পর্যন্ত জরুরি অবতরণে বাধ্য হয় উড়োজাহাজটি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী কান্টাসের কিউএফ২১ ফ্লাইটে ঘটে এই ঘটনা। গত শুক্রবার বেলা আড়াইটায় উড্ডয়নের পর প্রায় সাত ঘণ্টা সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎই এক যাত্রী বিশৃঙ্খল আচরণ শুরু করেন। অভিযোগ উঠেছে, ওই যাত্রী বিমানের ভেতরে উত্তেজিত হয়ে পড়েন এবং ‘একটু বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসি’ বলেন। পরে একপর্যায়ে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রুদের পাশাপাশি অন্য যাত্রীরাও এগিয়ে আসেন। কান্টাসের এক মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানে কোনো ধরনের…

Read More

ডেস্ক নিউজঃ ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। যুক্তরাজ্যে অবস্থানকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়। পরে ১২ মে জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষার সময় হৃদযন্ত্রে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করেন এবং স্টেন্ট স্থাপন করেন।…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান কূটনৈতিক আলোচনা ও সংঘাত নিরসনের প্রক্রিয়ায় ইরানকে বাগে আনতে ৫টি বড় এবং অত্যন্ত কঠিন শর্ত জুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন এই পাল্টা শর্তগুলো দিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইরানের উৎপাদিত ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি আমেরিকার হাতে হস্তান্তর করা। এ ছাড়া পূর্ববর্তী মার্কিন নিষেধাজ্ঞা এবং নীতিগত সিদ্ধান্তের কারণে ইরানের যে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতেও সাফ অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। রোববার (১৭ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির এক বিশেষ প্রতিবেদন বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের এই অনমনীয়…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সভায় এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেয়া হতে পারে। এছাড়া ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে। সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ…

Read More

ডেস্ক নিউজ : গুম থাকার সময় তাঁর ব্যাপারে সব সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে আসত বলে জেরায় উল্লেখ করেছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ রোববার আসামিপক্ষের আইনজীবীর জেরায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর আহমাদ বিন কাসেম চলতি বছরের ২১ জানুয়ারি প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তবে জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে এত দিন তাঁর জেরা শেষ হয়নি। রোববার তাঁর জেরা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে এই মামলায় তাঁর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। এই মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত…

Read More

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পবিত্র ঈদুল আজহায় দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত পশু মজুত রয়েছে। কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। বাইরে থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ পশু রপ্তানির দিকেও এগিয়ে যাবে। রোববার (১৭ মে) বিকালে বগুড়া মহানগরীর গোকুল এলাকায় হোটেল মম ইন কনভেনশন সেন্টারে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশুর চামড়ার দাম…

Read More

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে টানা সাত দিন দেখানো হবে সমকালীন সাতটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে হবে সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘সাবা’। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মন্‌ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী। ঈদের চতুর্থ দিনে থাকছে…

Read More

ক্রীড়া ডেস্ক : ৬ অক্টোবর থেকে ৭ জুন—মাত্র আট মাসের মধ্যে পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ জুনের আসন্ন নির্বাচন সামনে রেখে আজ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন। নতুন ভোট, তবে প্রক্রিয়া অনেকটা পুরোনোই। আর সে প্রক্রিয়া শুধু গঠনতান্ত্রিকভাবেই পুরোনো নয়, নির্বাচনী ‘কৌশলের’ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে কারণে মাত্র আট মাসের মধ্যে হতে যাওয়া আরেকটি নির্বাচনে কাউন্সিলর বদলে গেছে বেশির ভাগ জায়গারই। সাত বিভাগীয় কাউন্সিলরের সাতজনই যেমন নতুন। ৬৪ জেলার মধ্যে যে ৫৯টি থেকে কাউন্সিলরের নাম এসেছে, সেখানেও আগেরবার কাউন্সিলর ছিলেন, এমন নাম…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ হারানো একদল ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধারে নেমে মালদ্বীপে এক উদ্ধারকারী ডুবুরির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালদ্বীপ সরকারের এক মুখপাত্র গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, স্টাফ সার্জেন্ট মোহামেদ মাহদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানেই তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার সমুদ্রের প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরে গুহা খতিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে ইতালির পাঁচ নাগরিকের মৃত্যু হয়। এখন পর্যন্ত তাদের একজনের মৃতদেহ মিলেছে, তাও সমুদ্রপৃষ্ঠের ৬০ মিটার নিচে এক গুহায়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শনিবার বাকি ইতালীয় নাগরিকদের মৃতদেহ উদ্ধার অভিযান দেখতে ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় যান। “আট…

Read More