ডেস্ক নিউজঃ দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা তালিকা আপাতত বাস্তবায়ন করছে না বর্তমান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে এবং একই সঙ্গে নতুন করে আবেদন গ্রহণ করা হবে। এরপর পুরোনো ও নতুন সব আবেদন একত্রে মূল্যায়ন করে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পূর্বের তালিকা বাতিল করা হয়নি; বরং নতুন আবেদনের সঙ্গে সমন্বয় করে পুনর্মূল্যায়ন করা হবে। তিনি বলেন, নতুন তালিকা চূড়ান্ত করে ২০২৬-২৭ অর্থবছরে বাজেট বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)…
Author: Misu
ডেস্ক নিউজঃ আসছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে ২০২৬ সালের ঈদুল আজহা সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসছে এক লম্বা ছুটির সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যালেন্ডারের পাতায় ছুটির বিন্যাস এমন এক সমীকরণ তৈরি করেছে, যাতে মাত্র দুদিনের কৌশলী ছুটিতেই টানা ১১ দিনের এক বিশাল অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের দীর্ঘতম এবং স্বস্তিদায়ক ছুটি। যেভাবে মিলবে ১১ দিন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী…
আবহাওয়া ডেস্কঃ বৈশাখের প্রথম দিন দশেক প্রচণ্ড দাবদাহের পর সোমবার (২৭ এপ্রিল) থেকে কালবৈশাখী শুরু হয়েছে। একইসঙ্গে সারাদেশে আগামী পাঁচ দিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। ফলে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চল বায়ুচাপের কারণে উত্তাল হয়ে আছে। এছাড়া দেশের অভ্যন্তরে প্রচুর বজ্রমেঘ তৈরি হচ্ছে। এ কারণে সারাদেশে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই ভারী বৃষ্টি আজ সারা দিন এবং কালও হতে পারে। পাশাপাশি বজ্রঝড় বয়ে…
ডেস্ক নিউজ : শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে রাজনীতি হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বট বাহিনী’ দিয়ে স্ট্যাটাস দিয়ে মানুষকে ছোট করে, আজেবাজে কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে রাস্তায় নেমে গুলি খেতে হয়, যা বিএনপির নেতাকর্মীরা করেছেন। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি তরুণদের রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে সমালোচনা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা খুশি হয়েছিলাম যখন দেশের ছেলেমেয়েরা…
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য সংকট এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। বিশ্বব্যাংকের ধারণা, এই সংকটের কারণে চার বছরের মধ্যে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি হতে পারে জ্বালানির দামে। বিশ্বব্যাংক জানিয়েছে, এর ফলে বিশ্বজুড়ে পণ্য বাজার, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক প্রভাব পড়বে। সংস্থাটির সাম্প্রতিক ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ এর প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে জ্বালানির দাম প্রায় ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায় হবে। সামগ্রিকভাবে পণ্যের দাম ১৬ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে। যার মূল কারণ জ্বালানি, সার এবং ধাতুর মূল্যবৃদ্ধি। বিশ্বব্যাংক বলছে, হরমুজ প্রণালি…
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে লক্ষাধিক শিশু চরম সহিংসতা, অনাহার ও বাস্তুচ্যুতির মধ্যে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি অভিযোগ করেছে, এই সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অত্যন্ত কম। মঙ্গলবার জেনেভা থেকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, দারফুরে দুই দশক আগে যে ভয়াবহতা বিশ্বকে নাড়া দিয়েছিল, এখন আবারও সেই ইতিহাস আরও ভয়াবহ রূপে ফিরে এসেছে। ইউনিসেফের সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘আবারও লক্ষাধিক শিশু চরম সহিংসতা, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মধ্যে জীবন কাটাচ্ছে।’ তিনি জেনেভায় সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ‘কিন্তু এবার সংকট আরও গভীর,…
ডেস্ক নিউজ : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই সতর্কবার্তায়। এছাড়া, আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের কিছু এলাকার নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। এতে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর…
ডেস্ক নিউজঃ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলো। ঐতিহাসিক মুহূর্তের মধ্যদিয়ে চূড়ান্ত গন্তব্যের পথে এক বিশাল ধাপ এগিয়ে গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী তালিকায় প্রবেশ করলো বাংলাদেশ। জানা যায়, কেন্দ্রটির প্রথম ইউনিটে একবার জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোড করা হলে তা দিয়ে টানা প্রায় দেড় বছর বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পরবর্তীতে নির্দিষ্ট সময় পর এক-তৃতীয়াংশ জ্বালানি পরিবর্তন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রচলিত তেল, গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় বড় সুবিধা, কারণ এখানে…
আবহাওয়া ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশজুড়ে ঘন কালো মেঘের দাপট দেখা দিয়েছে। অনেক জায়গায় সকালেই নেমে এসেছে সন্ধ্যার মতো অন্ধকার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় বৃষ্টিপাত বাড়ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও…
ডেস্ক নিউজঃ জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ’র ১৬টি খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিলে এ ক্যাটাগরির মোট চাহিদার অন্তত ৪০ শতাংশ, অর্থাৎ ৩ লাখের বেশি জনশক্তি পাঠাতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। আগে এ ক্যাটাগরির মাত্র ছয়টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা ছিল বাংলাদেশের। বর্তমানে সব খাতেই দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জাপান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর…