Author: Misu

ডেস্ক নিউজঃ আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের গণটিকা কার্যক্রম। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। জানা গেছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। এর আগে, গত…

Read More

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রীর দপ্তরে সম্প্রতি একের পর এক বিতর্কিত ও আওয়ামী লীগসংশ্লিষ্ট সুবিধাভোগী কর্মকর্তাদের পদায়নের অভিযোগ উঠছে। সংশ্লিষ্টদের মতে, এসব কর্মকর্তা একটি প্রভাবশালী বলয় গড়ে তোলার চেষ্টা করছেন। ইতোমধ্যে নিয়োগ, বদলি ও পদায়নকে কেন্দ্র করে বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার বিগত আওয়ামী লীগ সরকারের তিন শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মুছিবুল হাসান রিপুকে পুনরায় শিক্ষামন্ত্রীর দপ্তরে পদায়ন করা হয়েছে। বিতর্কিত এ কর্মকর্তার পুনরায় পদায়ন ঘিরে শিক্ষা অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রীর দপ্তরে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী এবং সে সময়ের দুর্নীতিতে জড়িত থাকার অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে। শিক্ষায় একশ্রেণির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সামরিক উত্তেজনার পর অবশেষে আন্তর্জাতিক আকাশসীমার দুয়ার খুলতে শুরু করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগ ঘোষণা করেছে, সোমবার ২০ (এপ্রিল) থেকে ইরানে প্রথমবারের মতো আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তার খাতিরে ইরানের সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল থেকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপটিকে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার…

Read More

ডেস্ক নিউজ : বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ…

Read More

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ‘আমরা খুব ন্যায্য এবং যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি ইরান এটি গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।’ একই পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। ট্রাম্পের দাবি, গতকাল হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, ইরান একটি ফরাসি…

Read More

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনের পাশেই অবৈধভাবে মজুদ করা ৯১ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রবিবার উপজেলার রয়না ফিলিং স্টেশন সংলগ্ন হোটেল থেকে এসব তেল জব্দ করা হয়। ডরা জানান, কিছুদিন চকপাড়া গ্রামের রিয়াজুল হক রিজু ও তার ছেলে রুবেল হোসেন ওই হোটেলে তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর সেখানে অভিযান চালিয়ে ৯১ লিটার তেল জব্দ করেন। এ সময় রিয়াজুল হক রিজু ও তার ছেলে পালিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিজুর স্ত্রী রাইমা খাতুনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ‘সম্মানের সঙ্গে’ শেষ করতে চায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার তিনি এ কথা জানান। আইএসএনএ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে পরিদর্শনের সময় পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্প বলেছেন ইরানের তাদের পারমাণবিক অধিকার ব্যবহার করা উচিত নয়, কিন্তু ইরান কী অপরাধ করেছে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি।’ এ সময় তিনি বলেন, ‘রক্তপিপাসু ও নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে জাতিকে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি ইরানকে এমনভাবে মোকাবিলা করতে হবে, যাতে আমাদের যুদ্ধবাজ…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। রোববার ভোরে দেশটির পূর্ব উপকূলের সিনপো শহর থেকে সমুদ্রের অভিমুখে এই মিসাইলগুলো ছোড়া হয়। চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের চতুর্থ এবং বছরের সপ্তম মিসাইল পরীক্ষা। বিশ্লেষকদের মতে, ইরান সংকটের এই সময়ে নিজেদের আত্মরক্ষা সক্ষমতা বিশ্বদরবারে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়তি সুবিধা আদায় করাই উত্তর কোরিয়ার মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়, যা প্রায় ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হায়দরাবাদের একটি আবাসিক এলাকায় এক নিরাপত্তা প্রহরীকে মশারির ভেতরে ঢুকে দায়িত্ব পালন করতে দেখা যায়। মশার উপদ্রব থেকে বাঁচতে তার এই অভিনব পদ্ধতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, রাতের পালায় দায়িত্ব পালনরত ওই প্রহরী একটি চেয়ারে বসে আছেন, আর নিজেকে পুরোপুরি মশারির ভেতরে ঢেকে রেখেছেন। এ সময় এক নারীকে তার সঙ্গে কথা বলতেও শোনা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সুরজ কুমার বৌদ্ধ নামের এক ব্যক্তি। তিনি প্রশ্ন তোলে বলেন, যেখানে আবাসিক এলাকার বাসিন্দারা নিরাপদে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে ঘুমাচ্ছেন, সেখানে নিরাপত্তাকর্মীদের জন্য ন্যূনতম নিরাপদ ও আরামদায়ক বসার ব্যবস্থা কেন থাকে…

Read More

ডেস্ক নিউজঃ দেশে জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি দাবি করেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছে না। রবিবার ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন জ্বালানি পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে এমনটাই জানান। সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে দাবি করে তিনি বলেন, সরকারের যদি কোনো সংকটই না থাকে, তবে এই লম্বা…

Read More