Author: Misu

ডেস্ক নিউজ : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার জন্য নতুন একটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ…

Read More

ডেস্ক নিউজ : বাংলাদেশের প্রচলিত অর্থবছরের নিয়মে ঐতিহাসিক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এর ফলে আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ‘এপ্রিল-মার্চ’ অনুযায়ী সরকারের সকল কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। তবে মন্ত্রিপরিষদের প্রেস ব্রিফে জানানো হয়েছে যে, জুলাই-আগস্ট মাসের বর্ষাকালে দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চালাতে গিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। বর্ষার কারণে একদিকে যেমন উন্নয়নকাজ দীর্ঘায়িত হয়, তেমনি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিস্ফোরক মন্তব্যের কড়া জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘পা ভেঙে দেওয়ার’ নজিরবিহীন হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে এই অঞ্চলে মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমান আর্থিক পুরষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে জানা গেছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের নতুন করে আর কোনো সংলাপে না বসার অবস্থানের পর দুই পরাশক্তির মধ্যে এই চরম কথার লড়াই মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে তৈরি করেছে নতুন তীব্র উত্তেজনা। ঘটনার সূত্রপাত সম্প্রতি ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে সোমবার (১৭ আগস্ট) বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাত অবসানের প্রক্রিয়ায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটির ওপর কঠোর হামলা চালানো হবে। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত কূটনৈতিক সময়সীমা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তবে সমঝোতায় পৌঁছাতে এখনই কোনো…

Read More

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ফলাফল প্রকাশ এবং তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে নিয়মিত ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাডমিন্টন খেলোয়াড় দুই শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও তাপপ্রবাহের মাঝেও উপজেলা পরিষদ চত্বরে সার্চলাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন নিয়ে কয়েক দিন ধরে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করে আসছে। এরই মাঝে দীর্ঘ প্রতীক্ষার পর রোববার রাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে পরীক্ষার ফলাফল…

Read More

ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট পরাশক্তি এই দলটিকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ডারউইনে ৯ উইকেটের জয়কে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখছেন টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ড্রেসিংরুমের ভিডিওতে জাতীয় দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম বলেন, ‘শান্তকে যেমন বলেছি, এখন পর্যন্ত আমার মনে হয় এটিই সবচেয়ে বড় জয়। তবে এখন পর্যন্তই। কে জানে, আমরা পরের ম্যাচটাও জিততে পারি। মাউন্ট মঙ্গানুইয়ের জয়টিও অবশ্যই বড় ছিল, তবে এটি বিশেষ।’ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘খালি একটা জিনিসই আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেদের বিশ্বাস করি। সবাই সবাইকে সাপোর্ট…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। আছে বাংলাদেশসহ ৭টি দল। তবে প্রত্যেকের সামনে আলাদা সমীকরণ। পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুটি দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলে। কার সামনে কী অঙ্ক তা দেখে নেওয়া যাক। ১) অস্ট্রেলিয়া (পয়েন্ট ৮৪, পয়েন্টের শতাংশ ৭৭.৭৮) সবচেয়ে ভাল জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। তাদের বাকি আর ন’টি ম্যাচ। তার মধ্যে পাঁচটি জিতলেই ফাইনালে ওঠার পাকা প্যাট কামিন্সদের। ২) দক্ষিণ আফ্রিকা (পয়েন্ট ৩৬, পয়েন্টের শতাংশ ৭৫.০০) দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বাকি রয়েছে ন’টি টেস্ট। তার মধ্যে ছ’টি জিততে হবে টেম্বা বাভুমাদের। ৩) নিউজিল্যান্ড (পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ…

Read More

বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অনুপম ও গায়িকা প্রস্মিতা পালের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। মা ও ছেলে দু’জনেই সুস্থ আছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বাবা হওয়ার খবর জানিয়েছেন অনুপম। তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রস্মিতা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অনুপম জানান, মা ও ছেলে দু’জনেই ভালো আছেন। মা হওয়ার খবরটি এতদিন অনেকটাই আড়ালে রেখেছিলেন প্রস্মিতা। অনুপমও বরাবর ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। ফলে তাদের জীবনে নতুন অতিথি আসার খবরও অনেকটা আচমকাই জানতে পেরেছেন অনুরাগীরা। অনুপম…

Read More

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অজিরা। হারের পর আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে স্বাগতিকরা। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে। ডারউইনে বিশাল ব্যবধানের হার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় হারগুলোর একটি। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়, সে হিসেবে সারাদিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু গত শনিবারে নির্ধারিত সময়ে মাত্র ৮৬ ওভার করতে পেরেছিল অস্ট্রেলিয়া, যা সর্বনিম্ন সীমার চেয়ে চার ওভার কম। আইনি…

Read More

ডেস্ক নিউজঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নত করেছি।’ সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’ এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতোদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছে, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেয়। কিন্তু আমরা তাদের…

Read More