বিনোদন ডেস্কঃ এবার মেয়ের বাবা হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ‘আনায়া’। জানা গেছে, নিউইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী শাম্মা দেওয়ান মেয়েসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। ফেসবুক পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দিয়ে অপূর্ব লেখেন, আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের মেয়ের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া। উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর এ দম্পতির কোল আলো করে এলো মেয়ে আনায়া। এর আগে, ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব।…
Author: Moon
বিনোদন ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এবারের আসরে সেরা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতে নিয়েছে রোহিঙ্গা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লস্ট ল্যান্ড’। এটি পরিচালনা করেছেন জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো। এই চলচ্চিত্রে উঠে এসেছে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে নির্যাতনের মুখে দুটি শিশুর মালয়েশিয়ায় থাকা চাচাদের কাছে পৌঁছানোর জীবন-মরণ এক যাত্রা। গোল্ডেন ইউসর প্রদানকালে জুরি প্রধান শন বেকার বলেন, চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে তুলে ধরে। সেরা চলচ্চিত্রের পুরস্কারের সঙ্গে রয়েছে ১ লাখ ডলারের সম্মানি। এছাড়াও সিনেমাটি এ বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। অনুষ্ঠানের শুরুতে…
খেলাধুলা ডেস্কঃ বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে পর্দা উঠেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল ও ১২০ জনেরও বেশি প্যাডেল খেলোয়াড়। আমেরিকা ও ইউরোপের জনপ্রিয় র্যাকেটভিত্তিক এই খেলাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে গত আসরের মতো এবারও বসুন্ধরা স্পোর্টস সিটি উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে বড় পরিসরের এই টুর্নামেন্ট। আকর্ষণীয় প্রাইজপুল, সমান সুযোগ এবং তিনটি পৃথক প্রতিযোগিতা ক্যাটাগরি নিয়ে এবারের আসরকে সাজানো হয়েছে আরও বর্ণিলভাবে। খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী রাখা হয়েছে—পুরুষদের অ্যাডভান্সড, পুরুষদের ইন্টারমিডিয়েট এবং নারীদের ডাবলস ক্যাটাগরি। প্রতিটি দলে দুজন করে খেলোয়াড় অংশ নেওয়ার…
খেলাধুলা ডেস্কঃ দলবদলের বাজারে এবার বেশ সক্রিয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দলে যোগ করেছে তারা বেশ কজন নতুন ফুটবলার। সেটির প্রভাব পড়েছে ক্লাবের আর্থিক বিবরণে। ফুটবলার কিনতে বড় অংশ খরচ করেছে ক্লাবটি ধার করে। ক্লাবের ইতিহাসে প্রথমবার তাই দেনা স্পর্শ করেছে ১০০ কোটি মার্কিন ডলার। চলতি অর্থ বছরে ক্লাবের প্রথম ত্রৈমাসিক অর্থ বিবরণী প্রকাশিত হয় বৃহস্পতিবার। সেপ্টেম্বর পর্যন্ত এই হিসাবে দেখা যায়, ক্লাবের অচলতি ঋণ এখন ৪৮ কোটি ১০ লাখ পাউন্ড বা ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। তবে ‘রিভলবিং ক্রেডিট ফ্যাসিলিটি’ থেকে ক্লাবটি আরও সাড়ে ১০ কোটি পাউন্ড ব্যবহার করেছে, তাতে এই খাতে দেনা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ পাউন্ড।…
খেলাধুলা ডেস্কঃ চীনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই চীনের উদ্দেশে রওনা দেবেন তারা। সিরিজটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের বেশ কয়েকজন খেলোয়াড় চীন সফরের স্কোয়াডে আছেন। ১৪ জনের এই স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিনকে। পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা চীন সফরের স্কোয়াডে আছেন। বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক…
খেলাধুলা ডেস্কঃ আল রাইয়ানে অনুষ্ঠিত ফিফা আরব কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচের ৭৯তম মিনিটে ফরোয়ার্ড ওয়ালিদ আজারোর নিখুঁত শটে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি। শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয় যখন ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা মরক্কোর মিডফিল্ডার মোহাম্মদ মুফিদ ইনজুরি টাইমের প্রথম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে বাকি সময় লড়াই করলেও শক্ত রক্ষণভাগের সামনে সিরিয়া গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। আট মিনিট যোগ করা সময়ে চাপ সামলে মরক্কো নিশ্চিত করে সেমিফাইনাল। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরে ফিলিস্তিনকে হারিয়ে সেমিতে উঠেছে সৌদি আরবও। ব্রিকান…
বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে। স্বর্ণের নতুন দাম— ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা ১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭৩…
বাণিজ্য ডেস্কঃ ডিসেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন ‘গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘শুধু ১০ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৪৩২ কোটি ৯০ লাখ ডলার,…
ইসলামিক ডেস্কঃ মহান আল্লাহ মানুষকে সম্মানিত জীব হিসেবে সৃষ্টি করেছেন। বংশ, গায়ের রং কিংবা অর্থনৈতিক তারতম্যে ইসলাম মানুষের মাঝে ভেদাভেদ রাখেনি। তবে ভেদাভেদ এক জায়গায় রেখেছে। সেটা হলো তাকওয়া। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সে বেশি সম্মানিত যে অধিক তাকওয়াবান (হুজুরাত)। রসুল (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, জেনে রাখো, আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ভাষণের শেষাংশে বলেন, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। অতএব একজন রিকশাচালক অথবা যে কোনো নিম্ন আয়ের মানুষ, তিনি যদি মুত্তাকি হন, তবে তিনি তাকওয়াহীন ধনী মানুষের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। রিকশাচালক ভাইয়েরা অনেক সময় হীনম্মন্যতায় ভোগেন। সমাজ আপনাদের গুরুত্ব দেয় না,…
ইসলামিক ডেস্কঃ আজ শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জুমার সময় শুরু – ১১টা ৫৬ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৩৭ মিনিট। মাগরিব – ৫টা ১৬ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩৫ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৫টা ১৬ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ২৭ মিনিটে। সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।