Author: Moon

খেলাধুলা ডেস্কঃ চীনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই চীনের উদ্দেশে রওনা দেবেন তারা। সিরিজটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের বেশ কয়েকজন খেলোয়াড় চীন সফরের স্কোয়াডে আছেন। ১৪ জনের এই স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিনকে। পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা চীন সফরের স্কোয়াডে আছেন। বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক…

Read More

খেলাধুলা ডেস্কঃ আল রাইয়ানে অনুষ্ঠিত ফিফা আরব কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচের ৭৯তম মিনিটে ফরোয়ার্ড ওয়ালিদ আজারোর নিখুঁত শটে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি। শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয় যখন ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা মরক্কোর মিডফিল্ডার মোহাম্মদ মুফিদ ইনজুরি টাইমের প্রথম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে বাকি সময় লড়াই করলেও শক্ত রক্ষণভাগের সামনে সিরিয়া গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। আট মিনিট যোগ করা সময়ে চাপ সামলে মরক্কো নিশ্চিত করে সেমিফাইনাল। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরে ফিলিস্তিনকে হারিয়ে সেমিতে উঠেছে সৌদি আরবও। ব্রিকান…

Read More

বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে। স্বর্ণের নতুন দাম— ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা ১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭৩…

Read More

বাণিজ্য ডেস্কঃ ডিসেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন ‘গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘শুধু ১০ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ৪৩২ কোটি ৯০ লাখ ডলার,…

Read More

ইসলামিক ডেস্কঃ মহান আল্লাহ মানুষকে সম্মানিত জীব হিসেবে সৃষ্টি করেছেন। বংশ, গায়ের রং কিংবা অর্থনৈতিক তারতম্যে ইসলাম মানুষের মাঝে ভেদাভেদ রাখেনি। তবে ভেদাভেদ এক জায়গায় রেখেছে। সেটা হলো তাকওয়া। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সে বেশি সম্মানিত যে অধিক তাকওয়াবান (হুজুরাত)। রসুল (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, জেনে রাখো, আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ভাষণের শেষাংশে বলেন, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। অতএব একজন রিকশাচালক অথবা যে কোনো নিম্ন আয়ের মানুষ, তিনি যদি মুত্তাকি হন, তবে তিনি তাকওয়াহীন ধনী মানুষের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। রিকশাচালক ভাইয়েরা অনেক সময় হীনম্মন্যতায় ভোগেন। সমাজ আপনাদের গুরুত্ব দেয় না,…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জুমার সময় শুরু – ১১টা ৫৬ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৩৭ মিনিট। মাগরিব – ৫টা ১৬ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩৫ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৫টা ১৬ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ২৭ মিনিটে। সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

Read More

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার সময় উপজেলার গুয়াগাছি ইউনিয়ন শিমুলিয়া গ্রামে তাদের আটক করা হয়। পরে গজারিয়া থানা পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। আটকদের কাছ থেকে ২১টি কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- চাঁদপুর জেলার মতলব থানার হাঁপানিয়া গ্রামের জসিম ব্যাপারীর ছেলে রাসেল (৩০), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের হানিফার ছেলে লোকমান (৩৫) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু হানিফ (৪২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, তিনজনকে…

Read More

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ সকাল থেকেই গ্রামের বাতাস ভারী। মসজিদের মাইকে বারবার ভেসে আসছে সেই ঘোষণা—কোয়েলহাট পূর্বপাড়া নিবাসি রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা শেষে। নেককিড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে। শব্দগুলো শুনেই থেমে গেছে গ্রামের কাজকর্ম। কেউ মাঠে যায়নি, তেমন কেউ দোকান খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসছেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চায় সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, আজ সেখানে নিস্তব্ধতা। জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার…

Read More

শিক্ষা ডেস্কঃ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেয়া হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ চিঠি প্রকাশ করে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়। যেসব পরীক্ষার্থী ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে…

Read More

শিক্ষা ডেস্কঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর)। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ইলেকট্রনিক…

Read More