বিশেষ প্রতিবেদকঃ নেতাকর্মীদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। তিনি আরও লিখেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী…
Author: Moon
বিশেষ প্রতিবেদকঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দুপুরে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। ১৫ ডিসেম্বর বরেণ্য বুদ্ধিজীবী ও বিএনপি নেতাদের উপস্থিতিতেও আলোচনা সভার আয়োজন করা হবে। এড়াছা মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি।
বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন। একইদিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা’র বরাতে বলা হয়, ২৫ নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত। তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কি না—এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়, তবে কোনো জবাব পাওয়া…
বিশেষ প্রতিবেদকঃ উত্তর জাপানের উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়। খবর এএফপির। জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির তীব্রতা ৬.৫ হিসেবে জানিয়েছিল, পরে তা সংশোধন করে ৬.৭ মাত্রা নিশ্চিত করে। সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে। আলজাজিরা জানিয়েছে, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বড় ভূমিকম্প এটি। এর মাত্র কয়েক দিন আগে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব…
বিশেষ প্রতিবেদকঃ বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক প্লেন যাত্রার রেকর্ড গড়ল চীন। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৯ ঘণ্টা আকাশে উড়ে সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পৌঁছে এই নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফ্লাইটটি প্রায় ১২,৪০০ মাইল পথ পাড়ি দিয়েছে, যা পৃথিবীর পরিধির প্রায় অর্ধেক। এর আগে এই রেকর্ডটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক-সিঙ্গাপুর রুটের (১৯ ঘণ্টা) দখলে। যাত্রাপথের বিবরণ গত বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে এটি আর্জেন্টিনার ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে এটি বিরতিহীন ফ্লাইট ছিল না। জ্বালানি সংগ্রহ এবং ক্রু পরিবর্তনের জন্য…
বিশেষ প্রতিবেদকঃ রাশিয়া বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে। এখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। যদিও ইউক্রেন দাবি করেছে যে তারা গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ এখনও হারায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে। দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে। রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন…
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং পাঁচ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া ৩০ অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান।
বিশেষ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সময়সূচি জারি, সময়সূচির প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা, নির্বাচনী ব্যয় ইত্যাদি নানা বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী আসন্ন নির্বাচনে একজন প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা কীভাবে নিরূপণ করা হবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে যে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২(১) এর উপ-দফা (কক) অনুযায়ী একজন প্রার্থী আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি হিসেবে ঘোষিত হয়ে থাকলে, বা উপ-দফা (গ) অনুযায়ী তিনি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কাজে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। সেই…
বিশেষ প্রতিবেদকঃ বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দশম। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৪৩৪, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২৫৫ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, যার স্কোর ২৪৬। এ ছাড়া ২১৭ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি ও ১৬৭ স্কোরে দশম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে…
বিশেষ প্রতিবেদকঃ রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।