Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি
    খেলাধুলা

    অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি

    MoonBy Moon16 April, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উদ্যোগে চালু হচ্ছে ‘ক্যাপ্টেনস কার্ড’ হস্তান্তর অনুষ্ঠান।

    বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজন করা হবে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করা বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের জন্য একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।’

    এই কার্ডের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়কই এই কার্ড পাবেন। এটি মূলত একটি বিশেষ প্রবেশপত্র হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা দেশের সব মাঠে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারবেন।

    একজন সাবেক অধিনায়ক জানান, ‘তামিম ফোন করেছিল কয়েক দিন আগে। বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছে যে অধিনায়কদের নিয়ে ছোট একটি আয়োজন আছে। অবশ্যই যেন উপস্থিতি থাকি। খুব আন্তরিকভাবে বলেছে, আমিও কথা দিয়েছি যে থাকব। পরে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

    সাধারণত বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের ম্যাচ টিকিট দেওয়া হয়। তবে এবার তাদের বিশেষ মর্যাদা দিতে আলাদা এই ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    জানা গেছে, দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন, তারা এই কার্ডের আওতায় থাকবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

    23 April, 2026

    কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

    23 April, 2026

    সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

    23 April, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.