Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ
    খেলাধুলা

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    MisuBy Misu13 August, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এমন একটি দিন বাংলাদেশের জন্য একসময় ছিল স্বপ্নের মতো। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে সেই স্বপ্নই যেন বাস্তবতার রূপ নিয়েছে। বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দারুণ শুরু করেছে বাংলাদেশ।

    টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। একাই ৬ উইকেট নেন হাসান। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। দিন শেষে তানজিদ হাসান তামিম ৩২ এবং মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের একমাত্র উইকেটটি হারিয়েছেন সাদমান ইসলাম। তিনি করেন ২০ রান।

    দিন শেষে বাংলাদেশ এখনো অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে। তবে প্রথম দিনের পারফরম্যান্স বিবেচনায় ডারউইন টেস্টে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ।

    অস্ট্রেলিয়ার ইনিংসে বাংলাদেশের পেসারদের সামনে খুব একটা স্বস্তিতে ছিলেন না স্বাগতিক ব্যাটাররা। হাসান মাহমুদ একাই তুলে নেন ৬ উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন শিকার করেন দুটি করে উইকেট।

    অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। জ্যাক ওয়েদারল্যান্ড ২৩ এবং ট্রাভিস হেড করেন ২২ রান।

    ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সতর্ক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের সুইং সামলে দেখেশুনে খেলতে থাকেন তারা।

    তবে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বড় বিপদে পড়তে পারতেন তানজিদ তামিম। হ্যাজলউডের বলটি টি-টোয়েন্টির মতো করে ড্রাইভ করতে গিয়ে তুলে দেন তিনি। বাতাসে বেশ কিছুক্ষণ ভেসে থাকা বলটি ধরতে গিয়ে ক্যাচ ফেলে দেন নাথান লায়ন। তখন তামিজের রান ছিল মাত্র ২।

    এরপর অবশ্য আর ঝুঁকি নেননি তানজিদ। টেস্ট ক্রিকেটের ধৈর্যের সঙ্গে ব্যাট করতে থাকেন তিনি। অন্য প্রান্তে সাদমানও সতর্কতার সঙ্গে অস্ট্রেলিয়ার বোলারদের সামলাচ্ছিলেন।

    ৩৬ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মিচেল স্টার্কের সুইং করা বলটি প্যাড বরাবর থাকায় ঠেকাতে চেয়েছিলেন সাদমান। কিন্তু ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে যায় কভার পয়েন্টে। সেখানে নাথান লায়ন ক্যাচটি ধরে নেন।

    এরপর তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজন মিলে দিন শেষ করেন ৬০ রানের জুটি গড়ে। অস্ট্রেলিয়ার বোলাররা একাধিকবার চেষ্টা করলেও এই জুটিকে আর ভাঙতে পারেননি।

    প্রথম দিন শেষে তানজিদ ৩২ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটি বল ও ব্যাট- দুই বিভাগেই আত্মবিশ্বাস নিয়ে শেষ করেছে বাংলাদেশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    13 August, 2026

    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    13 August, 2026

    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    13 August, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.