Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট
    খেলাধুলা

    আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট

    SaraBy Sara25 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ৪৯তম আসর। তবে এবারের প্রতিযোগিতায় থাকছে ফরম্যাটের পরিবর্তন। কনমেবলের ১০ দলের পাশাপাশি কনকাকাফের ছয়টি দল অংশ নেবে। ফলে মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা।

    মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল।

    এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকা। ২০১৬ সালে শতবর্ষী বিশেষ আসরের ফাইনালে চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। আর ২০২৪ সালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির দল।

    ২০২৮ সালের আসরে কনকাকাফ থেকে অংশ নেওয়া ছয়টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ, মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই দলগুলো কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে।

    যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের পেছনে অর্থনৈতিক ও অবকাঠামোগত বিষয়ও গুরুত্ব পেয়েছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দেশটির বিভিন্ন শহরের স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রস্তুত রয়েছে।

    কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানিয়েছেন, কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার পরিচয়, ইতিহাস ও ফুটবল ঐতিহ্যের অংশ। ২০২৮ সালের আসর কনমেবল ও কনকাকাফের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ আসর ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা। লাউতারো মার্তিনেজের করা একমাত্র গোলেই আসে জয়। চোটের কারণে সেই ম্যাচে মাঠের বাইরে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sara
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    25 November, 2026

    আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট

    25 November, 2026

    মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

    25 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.