Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাইবার হামলার শিকার
    খেলাধুলা

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাইবার হামলার শিকার

    MisuBy Misu12 July, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে কিছু ই-মেইল ছড়িয়ে পড়েছে।তবে এসব বার্তা তাদের নয় বলে দাবি করেছে এএফএ।

    সংস্থাটির ভাষ্য, তারা সাইবার হামলার শিকার হয়েছে এবং অনুমতি ছাড়াই তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে ওই ই-মেইল পাঠানো হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনাকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে বিতর্ক শুরু হয়।

    আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ দাবি করে, ম্যাচের পর এএফএর অফিসিয়াল ই-মেইল থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল, আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচ জেতেনি এবং এই ফল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ ফলাফল। একই সঙ্গে ওই বার্তায় মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।

    প্রতিবেদনে আরও দাবি করা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই আনুষ্ঠানিক বিবৃতি দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই–মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় নিহত ৫

    12 July, 2026

    বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়ে অলআউট জিম্বাবুয়ে

    12 July, 2026

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাইবার হামলার শিকার

    12 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.