Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০
    আন্তর্জাতিক

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    MisuBy Misu14 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

    শুক্রবার গাজার মধ্যাঞ্চল, উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। চিকিৎসক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

    গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহর পূর্ব এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে এক নারী ও এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আল-আকসা শহীদ হাসপাতালের এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় একাধিক কামানের গোলা নিক্ষেপ করে। এর একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে আঘাত হানে। হামলার সময় কাছেই একটি শোকসভা চলছিল। গোলাবর্ষণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে চালানো গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হন।

    গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৪৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, ওই এলাকার পূর্বাংশে কামানের গোলায় এক বৃদ্ধা নারী ও তার ছেলে আহত হয়েছেন।

    উত্তর গাজার বেইত লাহিয়া ও ফালুজা এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে আবাসিক বাড়ি ও বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল।

    গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বসতবাড়ির ছাদে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময়ে গাজা উপকূলে নৌযান থেকে গোলাবর্ষণ এবং ওয়াদি গাজা সেতুর আশপাশে কামানের হামলা চালানো হয়।

    দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে তুর্কি কসাইখানা এলাকায় ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রাফাহর আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে গুলিবর্ষণে এক কিশোরীর ঘাড়ে গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত ২০ বছর বয়সী ইয়াদ মোহাম্মদ আল-জাজার মারা গেছেন। এর ফলে হাসপাতালটিতে আগের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত এবং প্রায় ৩০ জন চিকিৎসাকর্মী, রোগী ও তাদের স্বজন আহত হয়েছিলেন।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।

    অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। উপত্যকাটি পুনর্গঠনে প্রয়োজন হবে আনুমানিক ৭ হাজার ১৪০ কোটি ডলার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    14 November, 2026

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    14 November, 2026

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    14 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.