আন্তর্জাতিক ডেস্ক : চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের অধিকাংশ সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী অবস্থান’ রয়েছে।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “আমি এক ঘণ্টারও কম সময়ে তাদের বেশিরভাগ সেতু ধ্বংস করে দিতে পারি… আমি বিদ্যুৎকেন্দ্রগুলো অচল করে দিতে পারি, একদিনের মধ্যেই তাদের সব বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে।”

তিনি বলেন, “মানুষ চায় আমি যেন তাই করি… আমার মনে হয় প্রায় ৯ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন, সেতুবিহীন হয়ে পড়বে… এটি একটি অত্যন্ত নাজুক ভারসাম্য। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে… যদি আমি এটা করা এড়াতে পারি, তবে আমি সেটাই করতে চাই।”

গত শনিবার ওয়াশিংটন আকস্মিকভাবে ইরানের ওপর মার্কিন সামরিক অভিযান স্থগিত করে। ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা বন্ধ করে দেয়।

সোমবার ট্রাম্প বলেছিলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরান ‘ভালো আলোচনায়’ রয়েছে এবং চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও মার্কিন হামলা শুরু করার হুমকি দিয়েছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version