ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন। ভারতের চেন্নাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তিনি অনলাইনে অর্ডার করা বার্গার খেয়ে পেট খারাপ হয়ে পড়েন।

কিউই অধিনায়ক সুস্থ হওয়ার আগ পর্যন্ত ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তার সতীর্থ ড্যারিল মিচেল। স্যান্টনার নিজে জানিয়েছেন, ‘আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, কিন্তু ঠিকঠাক হয়নি। এরপর থেকে আর সে পথে যাইনি। এখন ভালো আছি।’

এই অসুস্থতার কারণে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেনি। বৃষ্টির কারণে ওই ম্যাচও হয়নি, ফলে উভয় দল একটি করে পয়েন্ট নিয়েছে।

সুপার এইটে কিউই দলের লক্ষ্য সেমিফাইনালে ওঠা। ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে, তাই বাকি তিন দলের মধ্যে কেবল একটি দলই উঠতে পারবে। স্যান্টনার জানান, ‘সুপার এইটের প্রতিটি ম্যাচই একরকম নকআউট। আমাদের জন্য যে পরিস্থিতি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব।’

Share.
Leave A Reply

Exit mobile version