Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা
    খেলাধুলা

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

    MisuBy Misu1 September, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে ব্যাটার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের।

    মঙ্গলবার মেয়েদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এর ফলে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৭তম স্থানে উঠেছেন তিনি।

    বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, ২০তম স্থানে। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পথে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন নাহিদা আক্তার। অন্যদের অবনতির কারণে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সুলতানা খাতুন। এই তালিকার শীর্ষে আগের মতোই ভারতের শ্রী চারানি।

    ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৪২ বলে একটি ছক্কা ও দুটি চারে ৪০ রান করেন সোবহানা। এর ফলে এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছেন তিনি।

    স্বর্ণাও পেয়েছেন দ্বিমুখী উন্নতি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে একটি ছক্কা ও তিনটি চারে অপরাজিত ৩১ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন স্বর্ণা। এই তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

    বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা নিগার দুই ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমেছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

    এদিকে র‍্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন তিনি।

    ওই ম্যাচে ১ উইকেট নেওয়ায় বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন আতাপাত্তু। সেখানে তাঁর রেটিং পয়েন্ট ৫২২। অলরাউন্ডারদের তালিকায় ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার এই তারকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    ওসমানীতে ৮ বছর পর ফের বিদেশি ফ্লাইটের নিয়মিত চলাচল

    1 September, 2026

    ভিডিও ওয়াল ছাড়াই ৮ কোটি টাকার বিল? জিগাতলা প্রকল্পে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে নতুন প্রশ্ন

    1 September, 2026

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

    1 September, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.