ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরিতে ভারতের শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। লিডসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন রুট। ১৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার ৬৮তম হাফ-সেঞ্চুরি ছিল।

দুইশ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছে টেন্ডুলকারও। যা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ৬৮ হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক এখন টেন্ডুলকার ও রুট।

টেস্টে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ১৬৪ টেস্টে ৬৬টি হাফ-সেঞ্চুরি করেছেন চন্দরপল।

এরপর আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। বোর্ডার ১৫৬ টেস্টে এবং দ্রাবিড় ১৬৪ ম্যাচে সমান ৬৩টি করে হাফ-সেঞ্চুরি করেছেন। আর ১৬৮ ম্যাচে ৬২টি হাফ-সেঞ্চুরি নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

Share.
Leave A Reply

Exit mobile version