Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার
    আন্তর্জাতিক

    পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার

    MisuBy Misu4 April, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু’কে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে।

    যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলছে, শুক্রবার নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

    সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান আক্রান্ত হয়। সেই সময় যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

    পাশাপাশি ইরানে অভিযানে থাকা মার্কিন দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূপাতিত করার দাবি করা দ্বিতীয় বিমান এবং সিবিএসের উল্লিখিত বিমান (হামলার মুখে পড়া যুদ্ধবিমান) একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    গতকাল ইরানি বাহিনী তাদের আকাশে ‘এফ-১৫ই’ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই যুদ্ধবিমানের একজন পাইলটকে উদ্ধার করা হলেও আরেকজন এখন পর্যন্ত নিখোঁজ। তার সন্ধানেই মার্কিন বাহিনী বিপজ্জনক উদ্ধার অভিযান শুরু করেছে।

    এদিকে মার্কিন ওই নিখোঁজ পাইলটকে পেতে ইরানি বাহিনীও তল্লাশি ও অভিযান চালাচ্ছে। তাকে পেতে ইরান মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    Rocky Spin Mobile Experience: Quick Wins on the Go

    21 June, 2026

    Descubre_nuevas_dinámicas_de_juego_con_afk_spin_casino_y_maximiza_tu_entretenim

    21 June, 2026

    বন্ধ ও লোকসানি কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    21 June, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.