Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
    আন্তর্জাতিক

    পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

    MisuBy Misu1 July, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকারী ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। বুধবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

    লাহোরের উপকণ্ঠ কাহনা এলাকার একটি প্রাইভেট টিউশন সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন যে বিকেল চারটা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান এবং এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ভুক্তভোগী শিশুদের অধিকাংশের বয়সই সাত থেকে এগারো বছরের মধ্যে, যার মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে।

    ভবন ধসের এই ঘটনায় ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জহির নামের ৪৫ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা জানান যে দুর্ঘটনার সময় ঘরের চালের ওপর মেরামতের কাজ চলছিল এবং সেখানে অতিরিক্ত ওজনের টাইলস রাখার কারণেই জরাজীর্ণ ছাদটি হঠাৎ কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে।

    এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক সরকারি বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহত শিশুদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ একে একটি ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন যে নিষ্পাপ শিশুদের এই চলে যাওয়া এক অপরিসীম বেদনাদায়ক ঘটনা। তিনি ঘটনার জন্য দায়ীদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি করারও হুঁশিয়ারি দিয়েছেন।

    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    Essential_details_concerning_access_to_boho_casino_australia_login_for_new_playe

    1 July, 2026

    La reception continue assez pur pour ce recompense de juste affable, etale dans tous les trois originel depots

    1 July, 2026

    Communement, une recompense a l�exclusion de archive levant reconnu dans le cas quand il sera la presence approuvee

    1 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.