Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে অভিনেতা টাইগার শ্রফের
    বিনোদন

    পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে অভিনেতা টাইগার শ্রফের

    MisuBy Misu28 July, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র ও জনপ্রিয় চিত্রনায়ক টাইগার শ্রফ এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করতে চলেছেন। ভারতের অন্যতম প্রাচীন ও বিখ্যাত টুর্নামেন্ট ডুরান্ড কাপে মুম্বাই এফসির হয়ে খেলার কথা রয়েছে তার।

    মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে টাইগার বর্তমানে দলের সঙ্গেই নিয়মিত অনুশীলন করছেন এবং আগামী সপ্তাহে শুরু হওয়া গ্রুপ পর্বের ম্যাচে শিলংয়ে দলের সঙ্গে তার যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

    জোহেব আমরানি জানান, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস লিগে টাইগারের ফুটবল প্রতিভা ও খেলাটির কৌশলগত দক্ষতার বিষয়টি তাদের নজরে আসে। এরপরই তাকে ক্লাবে অনুশীলনের আমন্ত্রণ জানানো হয়। তবে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। টাইগারের মতো জনপ্রিয় তারকার উপস্থিতি ঘিরে ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা জটিলতা এড়াতে তারা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ জুলাই শুরু হওয়া ডুরান্ড কাপের ১৩৫তম আসরে মুম্বাই এফসির ৩, ৮ কিংবা ১১ আগস্টের ম্যাচের যেকোনো একটিতে তাকে মাঠে দেখা যেতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউনে নিহত ২০

    28 July, 2026

    ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন

    28 July, 2026

    ৪৪ বছর বয়সে মারা গেলেন স্প্যানিশ সাবেক ফুটবলার

    28 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.