Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»বড় সুখবর পেল বাংলাদেশ
    খেলাধুলা

    বড় সুখবর পেল বাংলাদেশ

    MisuBy Misu24 August, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে র‍্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার ২৬ বছরের ইতিহাসে এই প্রথম র‌্যাংকিংয়ে ৬ নম্বরে পজিশনে উঠে এসেছে বাংলাদেশ।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করার পর তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। ২৪ ম্যাচে তাদের মোট পয়েন্ট ১ হাজার ৮৭৮।

    বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে।

    বাংলাদেশের এই উত্থানের মূল কারিগর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের ঐতিহাসিক জয়। প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়।

    ম্যাকাইয়ে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানে হেরে যায় শান্তর দল। তবু সিরিজ ড্র করার সুবাদে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপের উন্নতি হয়েছে বাংলাদেশের।

    তবে ষষ্ঠ স্থান ধরে রাখার লড়াইটা সহজ হবে না। বাংলাদেশের ৭৮ রেটিংয়ের খুব কাছেই রয়েছে পরের তিন দল। এক ধাপ করে পিছিয়ে শ্রীলংকা ৭৬, পাকিস্তান ৭৫ এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে। ফলে সামান্য ব্যবধানেই আবার র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে।

    এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। চলতি বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর প্রথমবারের মতো ওই অবস্থানে উঠেছিল বাংলাদেশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    7 September, 2026

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    7 September, 2026

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    7 September, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.