Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান’
    বিনোদন

    বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান’

    MisuBy Misu29 July, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্ক : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুলাই দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্রসহ, সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই।

    এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ সিনেমা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে মার্ক রাফেলোও রয়েছেন এই ছবিতে।

    নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে, যার চরিত্রটি এখনো রহস্যে ঘেরা। এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি।

    চলচ্চিত্রটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’ এর পর আবারও ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল।

    ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ এর চার বছর পরের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে নতুন এই সিনেমা। আগের ছবির শেষে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর ফলে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। ফলে এবার সম্পূর্ণ একা হয়ে নিউইয়র্ক শহরকে রক্ষা করার দায়িত্ব পালন করতে দেখা যাবে স্পাইডার-ম্যানকে।

    নতুন অধ্যায়ে পিটার পার্কারকে মানসিকভাবে আরও পরিণত ও দায়িত্বশীল হিসেবে তুলে ধরা হয়েছে। একদিকে একাকিত্ব, অন্যদিকে নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব সব মিলিয়ে তার জীবনে শুরু হয় নতুন লড়াই। একই সঙ্গে নিজের অতিমানবীয় শক্তির অপ্রত্যাশিত পরিবর্তনের সঙ্গেও তাকে মানিয়ে নিতে হবে।

    প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি ব্যতিক্রমী। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারবেন।

    মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে জোরেশোরে, যা ছবিটি ঘিরে দর্শকদের উচ্চ প্রত্যাশারই প্রতিফলন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

    30 July, 2026

    টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও হাত বিচ্ছিন্ন

    30 July, 2026

    ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

    29 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.