Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮
    আন্তর্জাতিক

    ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮

    MisuBy Misu3 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত ও কম দৃশ্যমানতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় ট্রেকারসহ আটজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বত) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    হিন্দি দৈনিক দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরকাশী জেলার কেদারতালের কাছে চার হাজার মিটার উচ্চতায় বরফের নিচে চাপা পড়া একটি তাঁবুর পাশাপাশি পোশাক, স্যান্ডেল ও খাদ্যসামগ্রী খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।

    ঐ স্থানের চারপাশে দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অনুসন্ধান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে মঙ্গলবার পত্রিকাটিতে উল্লেখ করা হয়। পরবর্তীতে ক্রমাগত তুষারপাতের ফলে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে এলে উদ্ধার অভিযান স্থগিত করতে বাধ্য হন সংশ্লিষ্টরা।

    প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে জানা যায়, সোমবার একটি ১০ সদস্যের উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ দলটিতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পাঁচজন ট্রেকার, উত্তর প্রদেশ থেকে যাওয়া দুইজন নারী এবং একজন স্থানীয় গাইড রয়েছেন।

    তারা গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করেছিলেন এবং ২৯ অক্টোবর ফিরে আসার কথা ছিল। এর আগে বরফধস পথ অবরুদ্ধ করার পর শনিবার চারজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন পোর্টার ও একজন বাবুর্চি ছিলেন।

    উত্তরাখণ্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেকিং রুটে একাধিক বরফধস আঘাত হানায় ভূমিতে অনুসন্ধান ও হেলিকপ্টার পরিচালনা উভয় কাজই জটিল হয়ে পড়েছে।

    এদিকে অতিরিক্ত তুষারপাতের কারণে চার হাজার মিটারের ওপরের সব ধরনের হাই-অল্টিটিউড ট্রেকিং রুট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

    সূত্র: আনাদোলু এজেন্সি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

    3 November, 2026

    ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮

    3 November, 2026

    সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

    3 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.