Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»ভারতে চলন্ত প্লেনের জরুরি দরজা খুলে লাফ দিলেন যাত্রী
    আন্তর্জাতিক

    ভারতে চলন্ত প্লেনের জরুরি দরজা খুলে লাফ দিলেন যাত্রী

    MisuBy Misu3 May, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্ক : অবতরণের পর চলন্ত উড়োজাহাজের জরুরি দরজা খুলে লাফ দিয়েছেন এক যাত্রী। ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা ঘিরে যাত্রী আচরণ ও প্লেনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রবিবার এয়ার অ্যারাবিয়া একটি ফ্লাইট শারজাহ থেকে এসে অবতরণ করার পর ট্যাক্সি করার সময় এই ঘটনা ঘটে।

    কর্মকর্তারা জানান, উড়োজাহাজটি মূল রানওয়ে ছাড়িয়ে ধীরে ধীরে টার্মিনালের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী জরুরি এক্সিট খুলে ট্যাক্সিওয়েতে লাফ দেন। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    ঘটনার পর পাইলট বিষয়টি গ্রাউন্ড কর্তৃপক্ষকে জানান, ফলে দ্রুত সাড়া দেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা প্রধান রানওয়ে বন্ধ রাখা হয় এবং এ সময় ফ্লাইটগুলো বিকল্প রানওয়েতে পরিচালনা করা হয়।

    প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই যাত্রী ফ্লাইট চলাকালে অসুস্থ বোধ করছিলেন এবং অবতরণের আগে বমিভাবের কথা জানিয়েছিলেন। তবে এই শারীরিক অবস্থাই ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। কীভাবে চলন্ত অবস্থায় জরুরি দরজা খোলা সম্ভব হলো এবং নিরাপত্তা প্রটোকল যথাযথভাবে মানা হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় আবারও শীর্ষে বাংলাদেশ

    18 September, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ২ শতাংশের বেশি

    18 September, 2026

    ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সুপারট্যাঙ্কার তৈরির জোয়ার

    18 September, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.