Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»‘ভারত সিরিজ আয়োজন নিয়ে এখনও আলোচনা চলছে’
    খেলাধুলা

    ‘ভারত সিরিজ আয়োজন নিয়ে এখনও আলোচনা চলছে’

    MisuBy Misu21 August, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা ছিল। তবে দুই দফায় তা পিছিয়ে দেয় ভারত। গুঞ্জন রয়েছে, তৃতীয় দফায় সিরিজটি পিছিয়ে দিতে পারে ভারত। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন করতে এখনো আলোচনা চলছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে ভারত সিরিজ প্রসঙ্গে তামিম বলেন, ‘ভারত সিরিজ নিয়ে আমাদের এখনো আলোচনা হচ্ছে। তারিখ এদিক ওদিক হতে পারে। যদি ভারত সিরিজ হয় তখন জিডি ট্রফি মিরপুর থেকে অন্য ভেন্যুতে চলে যাবে।’

    তিনি আরও বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হলো পুরোপুরি স্বচ্ছ ক্রিকেট বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মর্যাদা অটুট রাখা এবং তারপর সামনে এগোনো। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে ১০টা সমালোচনাও শুনতে হয়, আমি তাতে রাজি আছি।’

    বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। সেপ্টেম্বরের ১ তারিখে শুরু হওয়া ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন টি-টোয়েন্টি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের

    21 August, 2026

    বিপিএল না হলে আর্থিকভাবে খেলোয়াড়দের ক্ষতি, স্বীকার করেন তামিম

    21 August, 2026

    ‘ভারত সিরিজ আয়োজন নিয়ে এখনও আলোচনা চলছে’

    21 August, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.