Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»সারাদেশ»ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা
    সারাদেশ

    ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    MisuBy Misu15 November, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    আজ রোববার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়।

    বাপেক্স জানায়, তাদের প্রতিনিধিদের তত্ত্বাবধানে কূপটিতে প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়েছে। এর আগে কূপটির ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়। গতকাল শনিবার কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ করা হয়। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলাফলও সন্তোষজনক পাওয়া গেছে।

    প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে ড্রিল স্টেম টেস্ট সম্পন্ন হওয়ার পর গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

    বাপেক্স উপ-মহাব্যবস্থাপক আহসানুল আমিন বলেন, এই কূপ থেকে প্রতিদিন গড়ে ২১ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে ভবিষ্যতে আরও ৩টি কূপ খনন হবে। ভোলায় প্রচুর গ্যাসের মজুদ রয়েছে।

    উল্লেখ্য, ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার দুটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে। নতুন এই কূপে গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

    15 November, 2026

    ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    15 November, 2026

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    15 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.