ডেস্ক নিউজ : যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১২.৯০ মিটার) ২৯৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর পয়েন্টে ৩৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১৪.৮০ মি.) ৩৪৯ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অন্যদিকে যমুনার অরক্ষিত অঞ্চলসমূহে ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনে যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানি আর দুই একদিন বাড়তে থাকলে ইরিধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টির কারণে যমুনার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হয়তো আর দুই একদিন বাড়বে। তারপর আবার কমার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও ভাঙন আতঙ্কের কিছু নেই।

Share.
Leave A Reply

Exit mobile version