Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিব
    বিনোদন

    ‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিব

    MisuBy Misu5 May, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্ক : দিন কয়েক আগে যখন অ্যানিমেশন টিজার আসে, তখনই ঘোষণা ছিল, অফিশিয়াল টিজার আসছে। অবশেষে আজ সন্ধ্যা ৭টার দিকে শাকিব খান ও চরকির ইউটিউব চ্যানেলে এসেছে ‘রকস্টার’–এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে এক রকস্টারের উত্থান–পতনের গল্প।

    এর আগের ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশের সময়ই শাকিবের লুক নিয়ে আলোচনা হয়। এবার টিজারে পাওয়া গেল তাঁর নতুন লুকের বিস্তারিত। কয়েক কয়েক বছরে ‘তুফান’, ‘বরবাদ’ থেকে ‘তাণ্ডব’–এ নিজেকে নিয়ে নতুন নতুন নিরীক্ষা করেছেন শাকিব। এবার আর অ্যাকশন তারকা বা গ্যাংস্টার নন, এবার তাঁকে পাওয়া গেল সংগীতশিল্পী হিসেবে।

    টিজার দেখে বোঝা গেছে, সিনেমাটির জন্য ওজন ঝরিয়েছেন শাকিব। চুলের কাটেও এসেছে বৈচিত্র্য। টিজারে কয়েকটি লুকে দেখা গেছে শাকিবকে। আর অ্যানিমেশন টিজারের সেই গান ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও এই নীল আকাশে…’ বেজেছে।

    ছবিতে শাকিবের দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। তবে টিজারে কাউকে দেখানো হয়নি। তবে দেখা গেছে তারিক আনাম খানকে।

    আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

    টিজারের শেষ জানানো হয়েছে, এটা স্রেফ জ্যামিং আরও একটি টিজার আসছে!

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    6 June, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    6 June, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    6 June, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.