Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
    জাতীয়

    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

    MisuBy Misu25 November, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ রাশিয়ার বাজারে নিজেদের পণ্যের জন্য আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে। একই সঙ্গে রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইকোনমিক জোন) বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছে।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।

    হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    তিনি বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশ শীঘ্রই তাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি বা নথিপত্রগুলো চূড়ান্ত করবে।

    উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা যার মধ্যে স্কলারশিপ ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত সেসব ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।

    হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

    রাষ্ট্রদূত খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

    25 November, 2026

    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    25 November, 2026

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

    25 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.