Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»রাজধানীতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ
    জাতীয়

    রাজধানীতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ

    MisuBy Misu25 April, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিকল্প জায়গা নির্ধারণ করে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে হকাররা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

    শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে বহু হকারকে সরিয়ে দেওয়া হয়েছে।

    সরকারের পরিকল্পনা অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের জন্য নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে এই খাতকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

    বৈঠকে নগর ব্যবস্থাপনার অন্যান্য বিষয়ও গুরুত্ব পায়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে যানজট কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

    তিনি উল্লেখ করেন, স্কুল-কলেজের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে সড়কে ভোগান্তি বাড়ছে। এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা ব্যবহার করে পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

    এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    31 July, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    31 July, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    31 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.