Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»শিক্ষার মানোন্নয়ন ও মৌলিক সাক্ষরতা-সংখ্যাজ্ঞান বৃদ্ধিতে মুন্সীগঞ্জে মতবিনিময়
    জাতীয়

    শিক্ষার মানোন্নয়ন ও মৌলিক সাক্ষরতা-সংখ্যাজ্ঞান বৃদ্ধিতে মুন্সীগঞ্জে মতবিনিময়

    MisuBy Misu30 April, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি (এফএলএন) বা মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো: সাখাওয়াত হোসেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং FLN অর্জনে মাঠ পর্যায়ের কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, তৃতীয় শ্রেণির শেষ নাগাদ প্রতিটি শিক্ষার্থীর পড়া, লেখা ও মৌলিক গণিত দক্ষতা অর্জন নিশ্চিত করাই FLN-এর মূল লক্ষ্য, যা ভবিষ্যৎ শিক্ষার ভিত্তি মজবুত করে।

    সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষার বর্তমান চিত্র পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি বলেন, ভাষাগত দক্ষতা (পড়া, লেখা, বোঝা) এবং সংখ্যাজ্ঞান (সংখ্যা চেনা ও দৈনন্দিন গাণিতিক সমস্যা সমাধান) অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী এখনও অনেক শিশু প্রাথমিক স্তরে প্রয়োজনীয় শেখার দক্ষতা অর্জনে পিছিয়ে রয়েছে; তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে FLN-এর ওপর বিশেষ গুরুত্বারোপ অপরিহার্য। পাশাপাশি, খেলাধুলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের শেখাকে আরও কার্যকর করতে হবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, পুলিশ সুপার,মুন্সীগঞ্জ এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    31 July, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    31 July, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    31 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.