Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»শেরেবাংলানগরে সরানো হচ্ছে সচিবালয়, নতুন ভবন নির্মাণের পরিকল্পনা
    জাতীয়

    শেরেবাংলানগরে সরানো হচ্ছে সচিবালয়, নতুন ভবন নির্মাণের পরিকল্পনা

    MisuBy Misu12 October, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ দেশের প্রশাসনিক প্রধান কার্যালয় বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলানগরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সচিবালয় এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে।

    গত বুধবার (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। প্রকল্পটি নিয়ে শিগগিরই পরিকল্পনা কমিশনে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    নতুন সচিবালয় নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজও চলছে। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রস্তাবিত ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি প্রাথমিক নকশা বা লে-আউট তৈরি করেছে।

    গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

    তিনি জানান, নতুন সচিবালয়ের নকশা প্রধানমন্ত্রী দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শগুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম

    22 October, 2026

    সাভারে ভুল চিকিৎসায় ১১ বছর বয়সী শিশুর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

    22 October, 2026

    সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

    21 October, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.