Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»শেষ হয়নি ‘গোপাল ভাঁড়’, প্রকাশ পেল নতুন পর্ব
    বিনোদন

    শেষ হয়নি ‘গোপাল ভাঁড়’, প্রকাশ পেল নতুন পর্ব

    MisuBy Misu15 August, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্ক : শেষ হয়ে গেছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’- সামাজিক যোগাযোগমাধ্যমে গত এক মাস ধরে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছিল। নতুন পর্ব প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে সেই গুঞ্জনে ইতি টেনে নতুন পর্ব প্রচার করেছে সনি ৮।

    চ্যানেলটি জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচার হয়েছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হলো, জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজটি শেষ হয়ে যায়নি।

    ২০১৫ সালে সনি ৮-এ ‘গোপাল ভাঁড়’-এর প্রচার শুরু হয়। মজার কাহিনি, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও হাস্যরসের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে সিরিজটি। পাশাপাশি বিভিন্ন গল্পে উঠে আসে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তা।

    সিরিজের গল্পে গোপালকে দেখা যায় নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের নানা জটিল সমস্যার সমাধান করতে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে নানা পরিস্থিতিতে বুদ্ধির জোরে পথ দেখায় সে। এ কারণেই ভারতের পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজটি।

    টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর উল্লেখযোগ্য দর্শক রয়েছে। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্বের প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশন ও ইউটিউব- দুই জায়গাতেই নতুন পর্ব না আসায় দর্শকদের মধ্যে সিরিজটি শেষ হয়ে যাওয়ার আলোচনা শুরু হয়।

    এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ‘গোপাল ভাঁড়’-এর একটি দৃশ্য। সেখানে মৃত্যুশয্যায় শুয়ে থাকতে দেখা যায় গোপালকে। পাশে কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা। দৃশ্যটি সামনে আসার পরই সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। পরে অবশ্য জানা যায়, ভাইরাল হওয়া দৃশ্যটি নতুন কোনো পর্বের নয়, বরং পুরোনো একটি পর্বের অংশ। তবে নতুন পর্ব বন্ধ থাকা এবং চ্যানেল কর্তৃপক্ষের নীরবতায় দর্শকদের কৌতূহল কাটছিল না।

    অবশেষে নতুন পোস্টার প্রকাশ করে সনি ৮ জানিয়ে দেয়, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি। নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হয়েছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    ইরানের হাতে পরমাণু অস্ত্র! ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়

    16 August, 2026

    শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

    15 August, 2026

    আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

    15 August, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.