Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»শেহজাদের ব্যাটে ঝড়, বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮
    খেলাধুলা

    শেহজাদের ব্যাটে ঝড়, বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

    MisuBy Misu3 October, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : শেহজাদ আকবর সোবহানের আগ্রাসী ইনিংসের সঙ্গে মাহিন, সুমন আহমেদ ও অন্তুর ব্যাটে ভর করে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলিকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

    বসুন্ধরার ইনিংসে অন্যতম আকর্ষণ ছিলেন শেহজাদ। তিনি ক্রিজে নামতেই পুরো গ্যালারি আনন্দে মেতে ওঠে। বসুন্ধরা ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। ডাক-ঢোলের ছন্দে বসুন্ধরা স্ট্রাইকার্সের ব্যাটারদের চার-ছক্কার ঝড় ওঠে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে।

    ওপেনিংয়ে নেমে খালেদ আহমেদ দ্রুত বিদায় নিলেও আরেক ওপেনার মাহিন ২৮ বলে ৫০ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এছাড়া সুমন আহমেদ মাত্র ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৪টি ছক্কা।

    চার নম্বরে ব্যাটিংয়ে নামেন শেহজাদ। ২৬ বলে ২৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। দলীয় রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

    শেষ দিকে অন্তু ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে অন্য ব্যাটাররা বেশিক্ষণ টিকতে না পারায় ১৯৮ রানেই থামে বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস।

    দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

    গ্রুপ পর্ব শেষে দুই শিরোপার জন্য লড়বে দলগুলো। নকআউট পর্বে কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপা নির্ধারণ করা হবে। অর্থাৎ গ্রুপ পর্বের ফল অনুযায়ী দলগুলোর সামনে থাকবে দুটি ট্রফির একটির জন্য লড়াইয়ের সুযোগ।

    এবারের আসরে অংশ নেওয়া ১০ দল হলো—জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা ক্রিকেটার্স।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী

    4 October, 2026

    শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

    4 October, 2026

    তিন মাসের ‘বকেয়া’ বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা

    4 October, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.